সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

কেন সানা খানকে বিয়ে করলেন মুফতি আনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বলিউড অভিনেত্রী সানা খান। বিনোদনের রঙ্গীন জগতকে বিদায় জানান গত অক্টোবরে। এর দুই মাস পর গত নভেম্বরে বিয়ে করেন মুফতি আনাস সাঈদকে। আর এরপর থেকেই আনাস সাঈদের সঙ্গে সানার বিয়ে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ভক্ত ও সমালোচকরা। এমনকি সানাকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলেরও শিকার হতে হয়েছে তার স্বামী মুফতি আনাস সাঈদকে। অবশেষে বলিউড অভিনেত্রীর সঙ্গে বিয়েসহ বেশকিছু বিষয় নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছেন মুফতি আনাস। স্পষ্ট করেছেন তার অবস্থান।

ভারতীয় গণমাধ্যমকে মুফতি আনাস সাঈদ বলেন, ‘সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পেছনে আমার কোনো হাত নেই। আমি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। তখন সবাই ভেবেছিল করোনার কারণে তিনিএমনটি করেছন। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেওয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।'

মুফতি আনাস সাঈদ আরো বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম, হয়ত এত খুশি হতাম না। সানা নিজে সম্পূর্ণ নয়, তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে।'

তিনি আরো বলেন, 'পরিচিতরা এখনও আমাকে জিজ্ঞাসা করছেন যে, আমি কীভাবে কোনও অভিনেত্রীকে বিয়ে করতে পারলাম? যারা এমন প্রশ্ন করছেন তারা ভীষণই সংকীর্ণ মনের। এটি আমার জীবন এবং এ বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। অন্যরা নির্দ্বিধায় ভাবতে পারে যে আমদের মধ্যে কোনও মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ