শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনার টিকা নিলেন জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২১ ডিসেম্বর) ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। জো বাইডেনের এই টিকা নেয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। করোনার টিকা যে নিরাপদ, মানুষকে তা বোঝানোর জন্যই তিনি টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বাইডেন।

বিবিসি জানায়, করোনার টিকা গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম লেখালেন জো বাইডেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্পিকার ন্যান্সি পেলোসি করোনার টিকা গ্রহণ করেন। এ ছাড়াও দেশটিতে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন বলে জানানো হয়েছে।

টিকা নেয়ার পর বাইডেন বলেন, ‘আমি টিকা নিয়েছি এ কারণে যে, অন্যরা যেন ভ্যাকসিন নেয়ার জন্য প্রস্তুত থাকেন, যখন ভ্যাকসিন পাওয়া যাবে তখন সবাই যেন তা গ্রহণ করেন। টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই।’

দেশে করোনার টিকা কর্মসূচি চালুর জন্য ট্রাম্প প্রশাসন ‘‘ধন্যবাদ পাওয়ার দাবিদার’’ বলেও জানান তিনি।

বাইডেন বলেন, ‘এদিন আমার আগেই স্ত্রী জিল বাইডেন টিকার প্রথম ডো গ্রহণ করেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে টিকা নেবেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ