রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

অনুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেলেন ড. আবদুল্লাহ আল মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট

কাতারভিত্তিক আরবি অনুবাদবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ ৬ষ্ঠতম পর্বের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠিানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

এবার আরবি থেকে বাংলা অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ মারুফ মুহাম্মাদ শাহ আলম। সাধারণ বিভাগের অনুবাদ পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন এক লাখ ডলার।

২০১৫ সাল থেকে প্রতিবছর ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ আরবি ও নির্ধারিত ভাষায় অনূদিত বইয়ের জন্য পুরস্কার দিয়ে আসছে। এবার বিশ্বের ৪২টি দেশ থেকে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এ বছর আরবি ও ইংরেজির পাশাপাশি ফারসিকে অনুবাদের প্রধান ভাষা হিসেবে নির্ধারণ করা হয়। এছাড়া বাংলাসহ আরও চারটি ভাষাকে (পশতু, সুইডিশ, কোরিয়ান ও হাউসু) পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়। এ বছর অনুবাদের প্রধান ভাষার পুরস্কার হিসেবে দুই লাখ ডলার এবং সাধারণ ভাষার জন্য এক লাখ ডলার নির্ধারণ করা হয়।

এবার ইংরেজি থেকে আরবি অনুবাদ বিভাগে ‘মধ্যযুগে ইসলামী প্রজাতন্ত্রের চিঠিপত্র’ অনুবাদ করে প্রথম পুরস্কার পান হাবিবা হাসান আবদুল্লাহ। ‘ভাষা, চিন্তা ও সংস্কৃতি’ নামক বই অনুবাদ করে দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ গালিম। ইয়ান হুয়াং লিখিত অক্সফোর্ড ডিকশনারি অব প্র্যাগমেটিক্স অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন হিশাম ইবরাহিম খালিফা।

আরবি থেকে ইংরেজি অনুবাদ বিভাগে সাদুল্লাহ ওয়ানুস লিখিত গ্রন্থ অনুবাদ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন রবার্ট মিয়ার্স ও নাদা সাব। সিনান আনতুন লিখিত ‘ফাহরাস’ অনুবাদ করে জোনাসান রাইত তৃতীয় স্থান অধিকার করেন। সুদানের উপন্যাস অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন আদিল বাবিকরা।

-কাউসার লাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ