রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘আল্লামা কাসেমী ছিলেন চলমান সকল বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমী রহ.এর স্মরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ (২০ ডিসেম্বর) রোববার অনুুিুষ্ঠত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশে চরম দূরাবস্থা চলছে। ইসলাম ও আলেমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। আল্লামা নুর হুসাইন কাসেমীর চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের শত্রুদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, আল্লামা নুর হুসাইন কাসেমী ছিলেন নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের সিপাহসালার, একজন প্রখ্যাত হাদিস বিশারদ ও মানুষ গড়ার দক্ষ কারিগর। তার হাতে গড়া লক্ষ লক্ষ ছাত্র সারাদেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন।

সভায় নেতৃবৃন্দ বলেছেন, আল্লামা কাসেমী ছিলেন চলমান সকল বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম জিহাদী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদির, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড.মাওলানা ঈসা শাহেদী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, আল্লামা নূর হুসাইন কাসেমী রহ এর পুত্র মাওলানা জাবের কাসেমী, খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আফম আকরাম হুসাইন ও মুফতি আবুল হাসান কাসেমীসহ জাতীয় ও খেলাফত নেতৃবৃন্দ।

সভায় মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুম আল্লামা নুর হুসাইন কাসেমী রহ এর রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ