শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

আগামীকাল শায়খুল হাদিস আল্লামা রশিদ আহমদ রহ. এর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি, কচুয়া, চাঁদুপর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা রশিদ আহমদ রহ. এর জানাজা আগামীকাল সকাল ১০ টায় জানাজা অনুষ্ঠিত হবে। আল্লামা রশিদ আহমদ রহ. প্রতিষ্ঠিত নিজ গ্রামের মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ জানাজা। তার নিজ গ্রাম কুমিল্লার লাকসাম থানার শরসপুর গ্রামে। বিষয়টি উজানী মাদরাসার কার্যকরী কমিটির সদস্য মাওলানা আবু সাঈদ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, জানাজা শেষে মাদরাসার কবরস্থানেই সমাহিত করা হবে তাকে। আজ রবিবার (২০ ডিসেম্বর) বিকাল পোনে ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন আল্লামা রশিদ আহমদ রহ.। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

জানা যায়, আল্লামা রশিদ আহমদ উজানী মাদরাসায় উস্তাদ হিসেবে ছিলেন প্রায় ৩০ বছর। আর শায়খুল হাদিস হিসেবে ছিলেন গত ৫ বছর যাবত।

এদিকে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে উজানী এলাকাজুড়ে। তার মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন উজানীর পীর মাওলানা আশেকে এলাহী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ