শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানল : ১২ জন নিহত ঘরের ভেতর গর্ত, বাবাকে জীবন্ত মাটিচাপা চেষ্টার অভিযোগ ‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের

মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর বাউফলে বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মুহা. এনায়েত হোসেন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে বগা-বাউফল-দশমিনা সড়কের শাপলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এনায়েত ঝালকাঠির নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে।

বাউফল থানার পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। রাত পৌনে ৮টার দিকে বগা-বাউফল-দশমিনা সড়কের শাপলাখালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ওই সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি মুহা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ