রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কে ড. কামাল বলেন, ‘ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

গণফোরামের সভাপতি জানান, গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে।

তিনি বলেন, ‘ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করব। এ জন্য সমাবেশ কর্মী সভা করব। ৯ জানুয়ারি কাউন্সিলে সব জানানো হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর ও মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা। দলের অন্য নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত, রেজা কিবরিয়া আইসোলেশনে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ