রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘শ্রীলঙ্কায় মুসলিম শিশুকে দাহ করা উম্মাহর বিরুদ্ধে গভীর চক্রান্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ দিনের একটি মুসলিম শিশুকে জোর করে দাহ করার মধ্যদিয়ে শ্রীলঙ্কা সরকার মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ শুক্রবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সম্প্রতি ২০ দিন বয়সী একটি মুসলিম শিশুকে বাবা-মায়ের তীব্রআপত্তি সত্ত্বেও দাহ করে শ্রীলঙ্কা বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। করোনায় মারা গেলেই জাতি-ধর্ম নির্বিশেষ মরদেহ পুড়িয়ে ফেলার সরকারি সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।

তিনি বলেন, কট্টর বৌদ্ধ ধর্মীয় নেতারা এখন রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠার কারণে মুসলমানদের ধর্মীয় বিধানকে উপেক্ষা করে বৌদ্ধ ধর্মকে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। যা চরম মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। শ্রীলঙ্কাকে তাদের এহেন কর্মকান্ড থেকে ফিরে আসতে হবে। তিনি বাংলাদেশ সরকারকে এর প্রতিবাদ করার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ