রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে চলছে জোড় ইজতিমা: জুমার নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া দুই দিনের জোড় ইজতেমায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ জুমার নামাজ পরিচালনা করেন টিন শেড মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোলাইমান।

এদিকে আজ সকালে আম বয়ানের মধ্য দিয়ে আলমী শুরার এ জোড় ইজতেমার কর্মসূচি শুরু হয়। এ জোড়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ইজতেমা ময়দানে ছুটে আসছেন তাবলীগের সাথী ও সাল-চিল্লা ওয়ালা আলেমগণ। এছাড়া পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন। আলমী শুরার ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের তত্ত্বাবধানে চলছে জোড় ইজতেমা।

জানা যায়, এ জোড় ইজতেমায় চার জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এরমধ্যে ঢাকার দুই হাজার পাঁচশ’, গাজীপুরের সাতশ’, টাঙ্গাইলের চারশ’ এবং মানিকগঞ্জ জেলার চারশ’ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় তিন থেকে চার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন এ জোড় ইজতেমায়। আগামীকাল (১৯ডিসেম্বর) শনিবার মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ জোড় ইজতেমা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ