বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করছে হাসানাহ ফাউন্ডেশন ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে

মহেশখালী জামিয়া আরবিয়া গোরকঘাটার প্রবীণ মুহাদ্দিস হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী থেকে>

মহেশখালীর সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মহেশখালী পৌরসভাস্থ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার প্রবীণ মুহাদ্দিস মাওলানা শাহাদাত উল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বর্তমান দক্ষ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অসুস্থতা বোধ করলে তাকে মহেশখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা যায়, জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুনঈম ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা শামসুল আলম (জাদীদ) প্রবীণ এই মুহাদ্দিসকে হাসপাতালে ভর্তি করান।

মাওলানা শাহাদাত উল্লাহর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামিয়া কর্তৃপক্ষ ও তার পরিবার।

উল্লেখ্য, জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটায় দীর্ঘ ১৪ বছর ধরে হাদীসের দরস দিচ্ছেন প্রবীণ এই আলেম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ