বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রশাসনের শর্ত মেনেই চলছে কুমিল্লা দারুল উলূম বরুড়ার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়ার ১১৫ তম বার্ষিক মাহফিলের প্রথম দিনের কর্ম দিবস আজ সম্পন্ন হয়েছে৷

জানা যায়, প্রশাসন বেশকিছু শর্তারোপের ভিত্তিতে উক্ত মাহফিলের অনুমতি প্রদান করে৷ যারফলে ঐতিহ্যবাহী এই মাহফিলটি অতীতে রাত ১২ টা বা ১ টা পর্যন্ত চললেও এবছর তা সকাল ১০টা থেকে শুরু করে মাগরিবের পূর্বেই শেষ করে দিতে বাধ্য হয়৷ প্রশাসনের এমন আচরণের কারণে জনমনে বেশ ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে৷ তবে মাহফিল এন্তেজামিয়া কমিটি প্রশাসনের শর্ত মেনেই তা সম্পন্ন করার যথেষ্ট প্রয়াস চালাচ্ছেন বলে জানা যায়৷

মাহফিলে আজ আলোচনা করেন মাওলানা আবু তামিম ইলিয়াছ, মাওলানা হাসান জামিল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা ফরিদুদ্দীন আল-মোবারক ও মাওলানা নজির আহমদ সহ প্রমুখ ওলামায়ে কেরাম৷

দুই দিনব্যাপী এই বার্ষিক মাহফিলে আগামীকাল সকাল ১০ টা থেকে আলোচনা করবেন মাওলানা নূরুল হক, মাওলানা আমজাদ হোসাইন, মুফতি আবু সাঈদ সহ বিজ্ঞ আলোচকবৃন্দ৷ সভাশেষে অত্র মাদরাসার বিগত এক বছরের হিসাব নিকাশের অডিট পেশ করবেন মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা নোমান আহমদ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ