শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এ উপলক্ষে ইজতেমার সকল প্রস্ততি নিয়েছেন শুরায়ী নেজামের অনুসারীরা।

জোড় ইজতেমা উপলক্ষে গতকাল বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

জানা গেছে, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ