রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ফোনে জানা যাবে করোনা ডেডিকেটেড হাসপাতালের তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং শয্যা সংখ্যাসহ বিভিন্ন তথ্য জানতে তিনটি মোবাইল ফোন নম্বর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৬ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোন নম্বর তিনটি হচ্ছে– ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এসব নম্বরে কল করা হলে করোনা ডেডিকেটেড কোন হাসপাতালে কতটি শয্যা এবং আইসিইউ রয়েছে এসব জানা যাবে। এতে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হবে না। এই নম্বরগুলোতে কল করেই তারা সুবিধামতো হাসপাতালে যেতে পারবেন।’

এর আগে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কারিগরি কমিটির পরামর্শ ছিল, কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে জানানোর ব্যবস্থা করা। তাহলে রোগীদের আর ভোগান্তি হবে না। তাদের হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ