রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছিলেন, ‘সঠিক নেতৃত্বের অভাবে বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল।’

আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২০’ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী।’

‘কিছুদিন পর মেট্রোরেল হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। খাদ্যে বর্তমানে স্বয়ংসম্পন্ন দেশ। মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের উপরে। মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে। করোনা মহামারিতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যেভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছেন তাতে কেবল দেশের মানুষের কাছেই নয়, গোটা বিশ্বই এখন বঙ্গবন্ধু কণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছেন। কাজেই দেশের সরকারি কর্মকর্তাদেরও জাতির পিতার কণ্যার নেতৃত্ব গুনাবলি অর্জন করতে সচেষ্ট হতে হবে। তাহলে দেশই সবার আগে লাভবান হবে’, যোগ করেন জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। স্বাস্থ্যখাতে অবদানের জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর বারি আজ শুদ্ধাচার পুরস্কার পান ও সার্টিফিকেট গ্রহণ করেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ