সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ফুলেল মিছিল থেকে বিদায় মিছিলে বাংলার মাদানী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান মারুফ: গত মাসের আজকের দিনে (১৫ ডিসেম্বর’২০) হেফাজত মহাসচিব নির্বাচিত হোন আমাদের হুজুর আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। চট্টগ্রামের কাউন্সিল শেষে মাদরাসায় যখন ফিরেন তখন ঘড়ির কাটায় রাতের ৯ টা। বরাবরের ন্যায় পেছনের গেট দিয়ে গাড়ি প্রবেশ করে। ছাত্ররা হুজুরের গাড়িকে ঘিরে মুহুর্মুহু শ্লোগান তুলে- ‘হেফাজতের মহাসচিব, আল্লামা কাসেমী’, ‘বীর সেনানী, বীর সেনানী, আল্লামা কাসেমী’, ‘কাসেমী’র আগমন, শুভেচ্ছার স্বাগতম’।

এ ধরণের আরো কত কত শ্লোক! গাড়ি ছেয়ে গিয়ে ছিলো গোলাপের হাজারো পাঁপড়িতে। সবাই ভেবেছিলো ‘কাসেমীর এক নতুন যুগের সূচনা হলো হয়তো’.. হ্যাঁ, তা ঠিক! তার ২৮ দিনের মাথায় এসে সূচনা তো নতুন যুগেরই হলো! সেই যুগ অনন্তের যুগ। যার কোন শেষ নেই! কোন সীমানা নেই!

মাত্র ২৮ দিনের দিন সেই একই গেট দিয়ে হুজুর মাদরাসায় ঢুকলেন। তবে নিজের সাদা ধবধবে প্রাইভেট কারটিতে নয় ; আল মারকাজুলের লাশবাহী এ্যাম্বুলেন্সে করে। জীবিত কাসেমী নয়; চিরনিদ্রায় শায়িত কাসেমী! ছাত্র উসতাজদের কান্না! অঝোর ধারার কান্না! কে কাকে শান্ত্বনা দেবে! সবাই তো পিতৃহারা! কীভাবে যে কি হয়ে গেলো! চোখের সামনে দিয়ে হারিয়ে গেলো সব! কিছুই বুঝতে পারলামনা! কত কত সাজানো বাগান ছিলো তাঁর! কি হবে ওগুলোর এখন! কার মুখের দিকে তাকাবো আমরা? কার দরস নেয়ার জন্য মুখিয়ে থাকবো আমরা? কিছুই বুঝিনা। কিছুই না!

লেখক: শিক্ষার্থী, বারিধারা মাদরাসা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ