রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনায় ৮৩ দিন পর একদিনে সর্বোচ্চ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৭ হাজার ১২৯ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৭ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ২৭৮তম দিনে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৩২টি। আর দেশের মোট ১৪০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,০৫৪টি। এর মধ্যে ১,৮৭৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫ হাজার ৫১২টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৭,১২৯ জনের মধ্যে ৫ হাজার ৪৩৯ জন পুরুষ ও ১,৬৯০ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৮৮৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৩৫ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪০ হাজার ৪৯১ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৪৩৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। তবে, করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এলেও আবারো বাড়ছে সে হার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ