রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে চরমোনাই পীরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সবার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ সোমবার এক বাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।

তিনি বলেন, জাতি এমন এক সময় ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে করোনা মহামারির কারণে মানুষ অত্যন্ত কষ্টকর জীবন-যাপন করছে, অপরদিকে স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ওলাময়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতা বিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।

স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী আজ দিশেহারা। দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে হবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন হতে না পারে সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষা আহ্বান জানান।

সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সকল শাখাকে আলোচনা সভা ও দোয়ার মাহফিলসহ নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ