মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চুল গজাতে সাহায্য করে রসুনের রস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুল পড়ে যাচ্ছে অথবা মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে এমন সমস্যা অনেকেরই। চুল পড়ে যাদের মাথায় বড় এটা টাক হয়ে গেছে, তাদের মন যে কত খারাপ থাকে এই চুল হারানোর কষ্টে, শুধু তারাই জানেন। চুল কমতে শুরু করার পর অনেক কিছু্ করেও অনেকেই তেমন কোনো ভালো ফল পান না।

আপনারও যদি একই সমস্যা হয়ে থাকে, তবে এবার শেষ চেষ্টা করে দেখুন, নতুন চুল গজাবেই। আর এই চুল গজানোর সমাধান রয়েছে আমাদের সবার ঘরেই। বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।

বিশেষজ্ঞরা বলেন: ১. চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে

২. হাজারো গুণের রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে

৩. রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে

৪. তাদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।

যেভাবে ব্যবহার করবেন

সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস ও আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে দু’বার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে সম্ভব হলে সকাল পর্যন্ত রেখে ধুয়ে নিন। টানা একমাস রসুনের রস ব্যবহার করুন, নিজেই মাথায় নতুন চুলের দেখা পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ