রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আল্লামা নূর হুসাইন কাসেমীর মৃত্যুতে আল্লামা সুলাইমান নোমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল ক্বাওমিয়্যা বাংলাদেশের কো চেয়ারম্যান,শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, ঢাকার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ আল্লামা সুলাইমান নোমানী।

আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার।

ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। মরহুম রহ. এর সাথে আমার সম্পর্ক দীর্ঘ ৬৫ বছরের যখন তিনি বরুরা মাদ্রাসায় ভর্তি হোন। তখন থেকেই তার সাথে আমার ভালো পরিচয় এবং আমি তাকে দেওবন্দে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করি। স্বাধীনতার পর আমি এবং মরহুম মাওলানা আশরাফ আলী রহ. তাকে ফরিবাদ মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে নিয়ে আসি। একসাথে বহু মাদ্রাসায় পড়িয়েছি এবং এখনো অনেক যায়গায় বুখারী পড়াই। তিনি আর হাতে লাখ লাখ আলেম গড়েছেন। আমরা আরেকজন মুরব্বীহারা হয়ে গেলাম।

আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ