রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আল্লামা কাসেমীর ইন্তেকালে ইউকে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইউকের নেতৃবৃন্দ ।

আজ (১৩ ডিসেম্বর) রবিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ইউকে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ একজন প্রভাবশালী আলেমেদ্বীন ছিলেন। ইসলামি আন্দোলনের ময়দানে তিনি ছিলেন একজন বীর সিপাহসালার। দেশবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ মুখলিছ আলেমে দ্বীনকে ৷ আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল একজন নিষ্ঠাবান আলেম ছিলেন। হকের উপর তিনি ছিলেন দৃঢ় মজবুত। বাতিলের সাথে কখনো আপোষ করেননি তিনি। তাঁর ইন্তেকালে ইসলামি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, আমরণ তিনি এখলাছ ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমতের আঞ্জাম দিয়েছেন। ইসলাম-মুসলমান, দেশ ও জাতির পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সাহসী ভূমিকা পালন করেছেন। ইসলামি আন্দোলন সংগ্রামে আল্লামা কাসেমী (রাহ.)এর বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ তিতিক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। রাজনীতির ময়দানে তিনি ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিজ্ঞ।

আল্লামা কাসেমী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও সাবেক নির্বাহী সভাপতি, বেফাকুল মাদারীসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এবং কওমি মাদরাসা সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়্যাতু উলইয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান। আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) তাঁর বর্ণাঢ্য জীবনীতে দ্বীন ও ইসলামের বহুমুখী খেদমত করে গেছেন।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন বর্তমান এই নাজুক পরিস্থিতিতে দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর মতো হক ও ন্যায়নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান কায়েদ আমাদের জন্য খুবই প্রয়োজন ছিলো। কিন্তু আল্লাহ তায়া’লার হুকুমে আজ আমাদেরকে এতিম বানিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

এক যৌথ শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার্গ, ছাত্র, মুতাআল্লিক্বীন এবং হেফাজত ও জমিয়তের নেতা-কর্মীসহ অগণিত ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তছদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আওলাদ হুসেন জগদলী, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান, মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, হাফিজ মাওলানা আব্দুল হক, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, মাওলানা আখতারুজ্জামান, হাফীজ জিয়াউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা ইলিয়াস, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ আরজু মিয়া প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ