শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফারেগ মানে শিক্ষাসমাপ্তি নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাজী একরাম।।

নেসাবে তালিম বা শিক্ষা সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে নানামাত্রিক বিবেচনা ও সীমাবদ্ধতা থেকে থাকে, যা যৌক্তিক এবং বাস্তবিক। একাডেমিক পড়াশোনাটা তাই যেমন হয় সীমিত, তেমনি থাকে একটা নির্ধারিত বৃত্তের ভেতর আবদ্ধ। এই সীমাবদ্ধ সিলেবাসের বৃত্তবদ্ধ পড়াশোনাকে সমাপ্ত কিংবা পর্যাপ্ত কোনটাই বলা যায় না। বরং বাস্তবতা হচ্ছে, ‘একাডেমিক পড়াশোনার পর থেকেই একজন শিক্ষার্থীর জ্ঞান আহরণ এবং অধ্যয়নের অগ্রযাত্রা শুরু হয় মাত্র।’

সন্দেহ নেই, শিক্ষা সিলেবাসের একটা প্রথাগত সমাপ্তি রয়েছে। কিন্তু এর মানে আদৌ জ্ঞান আহরণের সমাপ্তি নয়। যারা এটাকে শিক্ষা-সমাপ্তি হিসেবে ধরে নেয়, আলি নদভি মনে করেন, ‘তারা আদতে কোনো শিক্ষাই লাভ করে নি।’ ১৯৬৫ সনে নদওয়াতুল উলামার শিক্ষাসমাপনকারী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে ‘ইখলাস, আত্মত্যাগ ও আত্মযোগ্যতা’ শীর্ষক একটি বক্তৃতায় তিনি বলেন: শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই একটি শিক্ষাকাল নির্ধারণ করতে হবে এবং শিক্ষার্থীকেও তা সমাপ্ত করতে হবে, কিন্তু এখানে আমরা যে মহাগুরুত্বপূর্ণ কথাটি আপনাকে বলতে চাই, তা এই যে, শিক্ষার্থীর শিক্ষাজীবন কখনো সমাপ্ত হতে পারে না এবং তালিবে ইলম কখনো তলবে ইলম ও জ্ঞান অন্বেষণ থেকে ফারিগ হতে পারে না।’ [জীবন পথের পাথেয়, পৃষ্ঠা ৩২-৩৩]

সাধারণত আমাদের সমাজে ‘ফারেগ হওয়া’কে শিক্ষাসমাপন হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই গণ্য করার মধ্য দিয়ে জীবন থেকে পঠন আর অধ্যয়নকে বিদায় জানিয়ে রীতিমতো অবসর নিয়ে নিই আমরা। আলি নদভি ‘ফারেগ হওয়া’কে সেরকম কোনো অর্থে সংজ্ঞায়িত করেন না। তাঁর মতে, ‘ফারেগ হওয়ার অর্থ হল, আমরা শিক্ষা লাভের এমন এক স্তরে উপনীত হয়েছি, এখন যেকোন বিষয়ে কিতাব হাতে নিতে পারবো এবং সাহস করে জ্ঞানসমুদ্রে ডুব দিয়ে প্রয়োজনীয় মনি-মুক্তা তুলে আনতে পারবো। জ্ঞান-ভাণ্ডারের চাবিগুচ্ছ আমাদের হাতে তুলে দেয়া হয়েছে। এখন আমরা যে কোন তালা খুলতে পারি এবং যত ইচ্ছে জ্ঞান-সম্পদ আহরণ করতে পারি। বাস্তবতা হচ্ছে, এই চাবিগুচ্ছ যত বেশি ব্যবহার করবো, তত বেশি লাভবান হবো। তত বেশি বিদ্বান ও বিত্তবান হবো।’ এ হলো আলি নদভির চোখে ফারেগ হওয়ার মতলব ও মর্মার্থ৷

আলি নদভির যে ভাবনা ও বিশ্লেষণ, শিক্ষা সিলেবাসের উদ্দেশ্যগত তাৎপর্য যদি আমরা তালাশ করে দেখি, তবে এমনটাই দেখতে পাবো। নিজ