মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর>
হাজারও ইস্যুর ভীড়ে বর্তমানে টক অব দ্যা কান্ট্রি’ ভাস্কর্য। পদ্মা সেতুর মুখে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রথম বিরোধিতা হয় স্থানীয় মসজিদসমূহের ইমামদের নিয়ে গঠিত ‘ইমাম-মুসুল্লি ঐক্য পরিষদ’ নামের একটি ব্যানারে। সংগঠনটির সভাপতি মাওলানা মোরশেদের নেতৃত্বে গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয় একটি স্মারকলিপি।
এরপর ধোলাইপাড়ে অনুষ্ঠিত ‘তৌহিদী জনতা ঐক্য পরিষদ’ ব্যানারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সেখানে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদ হয় ঢাকার বিএমএ মিলনায়তনের একটি প্রোগ্রামেও। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক এ প্রতিবাদ করেন। ধীরে ধীরে দেশের তৌহিদী জনতা বিরোধিতা করতে ভাস্কর্য নির্মাণের। এরপরই দেশের বিভিন্ন মাহফিল থেকে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা আসতে থাকে।
বসে থাকেনি ভাস্কর্য নির্মাণের পক্ষের লোকও। তারাও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে হুমকি-ধমকি দিতে থাকে। পরবর্তীতে দেশের শীর্ষ তিন আলেমের নামে মামলা হয়েছে। মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। হঠাৎ করে এ সংগঠনটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে দেশজুড়ে। তারা রাষ্ট্রদ্রোহ মামলা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নামে।
এরপরই দেশের পরিবেশ অশান্ত হতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানের হামলা-মামলা, মিছিল-মিটিং হয়। দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে থাকে।
মাওলানা মামুনুল হকের কিছু বক্তব্য ঘিরে দেশজুড়ে এমন অস্থিরতা বিরাজ করছে- মামলাকরীরা এমন অভিযোগ করলে সর্বপ্রথম ভাস্কর্য ইস্যুতে সংবাদ সম্মেলন করেন মাওলানা মামুনুল হক। দেশের উদ্ভূত পরিস্থিতি, নিজের আদর্শিক ও রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার জন্য এ সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। গত ২৯ নভেম্বর ২০২০ ইংরেজি তারিখে করা সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, আমাদের অà¦