শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কবরের চারপাশে কি ফুলগাছ লাগানো যাবে? মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করার ষড়যন্ত্রকারীরা ভারতের শত্রু: মাহমুদ মাদানি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩  কবর যিয়ারত করতে সরাসরি কবরের সামনে যাওয়া কি জরুরি? কিশোরগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর  ইন্তেকাল একজন জাতীয় অভিভাবক ড. ইয়াহইয়ার রহমান ‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী 

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক।

বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। তিনি বলেন, দুপুরের পর আবেদনের শুনানি হবে।

সম্প্রতি ভাস্কর্য ইস্যুতে এ নিয়ে মামুনুলের বিরুদ্ধে দুটি মামলা এবং তিনটি মামলার আবেদন করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ