বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

বিএসএফের গুলিতে আরো ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের বিপরীতে ভারতের তিনগাঁও বিএসএফের জওয়ানরা তাদের গুলি করে।

এ ঘটনায় নিহত হোন রবিউল ইসলাম (২৬) উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে এবং নাজিমউদ্দিন (৩০) হরিপুর উপজেলার বাসিন্দা। আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে অন্যরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মার যান। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নেয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ