বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

আল্লামা বেলায়েতুল্লাহ নুর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার শাইখুল হাদিস, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় বড় মসজিদের খতিব, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (শায়েখে যাত্রাবাড়ী) এর খলিফা আল্লামা মুফতি বেলায়েতুল্লাহ নুর গুরুতর অসুস্থ। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি শারিরিক বিভিন্ন অসুস্থতায় ভোগছেন। তবে হঠাৎ করে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার সাবেক শাইখুল হাদিস ও প্রিন্সিপাল আল্লামা মুফতি নুরুল্লাহ রহিমাহুল্লাহর চতুর্থ সন্তান আল্লামা মুফতি বেলায়েতুল্লাহ নুর। তিনি একাধারে ইসলামি আলোচক, শাইখুল হাদিস, খতিব ও সমাজ সেবক। তিনি দীর্ঘদিন গাজীপুরের একটি মাদরাসায় হাদিসের খেদমত করার পর পিতার মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়া চলে যান এবং জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার শাইখুল হাদিসের দায়িত্ব গ্রহণ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ