বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

১০ মামলার আসামী আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত্যু আ. হাকিম ফকিরের ছেলে ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ১০ মামলার আসামি মো. রাজ্জাক ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহুদিন ধরে গজারিয়া গ্রামে দুটি দল রয়েছে। এক দলের নেতৃত্ব দেন সাবেক পৌর প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু অপর দলের নেতেৃত্বে ছিলেন রাজ্জাক ফকির। উভয়পক্ষের প্রায়ই সংঘর্ষসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেসব নিয়ে একাধিক মামলা হয়।

এরপর রাজ্জাক ফকির প্রায় ছয় মাস আত্মোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজ্জাক ফকিরকে উপজেলার অন্য এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ