বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

ভাস্কর্য ভাঙ্গার মতো কোনো কিছু বলিনি: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভাস্কর্য ভাঙ্গার মতো কোনো বক্তব্য আমি দেইনি। আমার বক্তব্য থেকে উৎসাহিত হয়ে ভাঙ্কর্য ভাঙ্গতে পারে! এমন কোনো কিছু আমি কখনোই বলিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ সোমবার বাদ মাগরিব (৭ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজের এক লাইভে এসব কথা বলেন তিনি।

লাইভে তিনি বলেন, ‘কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়।’

তিনি বলেন, ‘ভাস্কর্য ভাঙ্গার সাথে কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমি অত্যন্ত দ্যর্থহীন ভাষায় বলছি, আমার কোনো বক্তব্যের মাধ্যমে অথবা আমার কোথাও কোনো কথায় এভাবে আইন হাতে তুলে নেয়ার কোনো কথা আমি কস্মিনকালেও বলিনি। দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল কোনো ব্যক্তি এমনটা কখনো করতে পারে না।’

আমার বক্তব্য স্পষ্ট, ‘ইসলামী দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা নাজায়েজ ও হারাম-সেটা যথাযথ কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিয়েছি। এবং আমরা আমাদের বক্তব্যে একথা স্পষ্ট করে দিয়েছি, যদি আল্লাহপাক কখনো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন তাহলে শরীয়ার আলোকে সকল কার্যক্রম ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ