বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম: লেবাননের শীর্ষ আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান।

গতকাল রোববার (৬ ডিসেম্বর) লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এই বক্তব্য দেন। তিনি বলেন, আইনত ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ নেই। শেখ আব্দুল আমির কাবালান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেয়ার জন্য লেবাননের এ আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবেলা করা যাবে। সূত্র : পার্সটুডে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ