বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

বিপুল পরিমাণে জাটকা আটক করলো ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত নগরের ফিশারীঘাটে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

এ অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কোস্ট গার্ড সদস্যরাও উপস্থিত ছিলেন। জব্দকৃত জাটকা মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকার জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করলেও তা মানছেন না অনেক জেলে। ফিশিরীঘাটে জাটকা ইলিশ বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় লাখ টাকা।

জাটকা বাজারজাতকরণের অপরাধে দুই বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে সতর্কও করা হয়েছে। জব্দকৃত জাটকাগুলো গরিব, অসচ্ছল ছিন্নমূল ও এতিমখানার মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ