বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

বরের বাবা ও ভাইকে বিয়ে বাড়িতে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বরের বাবা ও ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।বরের আহত বাবা আহাম্মদ আলী এবং ভাই মো. নাঈমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গাজীপুরের কাপাসিয়া বাজারের বানারহাওলা গ্রামের বাসিন্দা বরের মা নাছিমা বেগম কাপাসিয়া থানায় অভিযোগ করেছেন। অপরদিকে মারামারি ও ঘর ভাঙচুরের অভিযোগ এনে একই থানায় পাল্টা  মামলা করেছেন অভিযুক্তের মা মোমেলা খাতুন।

বরের মা নাছিমা বেগম জানান, শুক্রবার তার বড় ছেলে ফ্রান্স প্রবাসী নাজমুল হাসানের বিয়ের দিন ছিল। এদিন দুপুরে শুধু তার (স্বামীর বড় বোন) ননাসকে বাড়িতে রেখে সকলে নরসিংদীর পলাশের চরসিন্দুর এলাকায় কনের বাড়িতে বরযাত্রী যান সবাই। রাত ৯টার দিকে বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান প্রতিবেশী আফাজ উদ্দিন গং তাদের বসত ঘরের পাশে সীমানা প্রাচীর ও ঘর তৈরি করেছে।

তিনি আরো জানান, বিষয়টি জানতে তার স্বামী আহাম্মদ আলী প্রতিবেশী আফাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি দলবল নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে তার স্বামীর ওপর হামলা চালান। পরে তার মেজ ছেলে নাঈম তাকে রক্ষা করতে গেলে তার ওপরও ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালান তারা। এতে স্বামী আহম্মদ আলী ও ছেলে নাঈম আহত হন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ