বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবির কাওয়াস গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৮৯ প্রাথমিকে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতার ওপর সরকার দলীয় নেতার নৃশংস হামলা দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাজুড়ে নিয়মিত অভিযান ও মনিটরিং চলবে’  হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান ৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা ‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’

গাড়ি বোমা বিস্ফোরণে আফগানিস্তানে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাড়ি বোমা বিস্ফোরণে আফগানিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। শনিবার দেশটির কান্দাহার প্রদেশ একটি পুলিশ চৌকিতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রদেশ পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এ হামলা চালিয়ে তা জানাতে পারেনি প্রশাসন।

পুলিশের মুখপাত্র বলেন, কান্দাহার প্রদেশের একটি পুলিশ চৌকির কাছে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে আরো সাত জন আহত হয়েছেন। আরঘিস্তান জেলার পুলিশ চৌকির কাছে গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ