বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ মাদরাসাবিরোধী অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন পুরান ঢাকার আলেমরা তিন দিনের সেবা ও দাওয়াতি সফরের আয়োজন করছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল ‘বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার’  স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ইরানে মার্কিন হামলায় নিহত ১৪

করোনায় কুমিল্লার চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার নারী চিকিৎসক ডা. আইরিন পারভীন (৪৪)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আইরিন কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ছিলেন।

রোববার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুহা. মুজিবুর রহমান। তিনি বলেন, ডা. আইরিন পারভীনের বাবার বাড়ি কুমিল্লা সদরের রত্নাবতী গ্রামে। তিনি স্বামীসহ কুমিল্লা নগরীতে থাকেন। তার স্বামী ডা. আজিজুর রহমান সিদ্দিকী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

করোনা ভাইরাসের এই সময়ে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন ডা. আইরিন। এরপর গত ২৪ নভেম্বর কুমিল্লা মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস শনাক্ত হয়।

তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে নেয়া হয় ওই হাসপাতালের আইসিইউ ইউনিটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ