বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন পাউন্ড ব্যাংকনোট গায়েব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংক অব ইংল্যান্ড থেকে ৫ হাজার কোটি পাউন্ড ব্যাংকনোট গায়েব হয়ে গেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫১লাখ ৪০ হাজার কোটি টাকা। গতকাল শুক্রবার দেশটির একদল আইনপ্রণেতা জানিয়েছেন, হারিয়ে যাওয়া নোটের খোঁজে তদন্ত শুরু হয়েছে। তবে ব্যাংকনোট গায়েব হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ব্যাংক অব ইংল্যান্ড।

গত সেপ্টেম্বরে সর্ব প্রথম কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিপুল অর্থ হারানোর বিষয়টি সামনে আনে ন্যাশনাল অডিট অফিস। এই ৫০ বিলিয়ন পাউন্ড দেশটির মোট ব্যাংক নোটের তিন ভাগের এক ভাগ। এই অর্থের কোনো স্থানান্তর বা লেনদেন হয়নি, এমনকি সঞ্চয়ও করা হয়নি।সরকারের হিসাব কমিটি বলছে, এই অর্থের খোঁজে ব্যাংকটিকে অবশ্যই যত্নবান হতে হবে। কারণ বিপুল অঙ্কের এই অর্থ অবৈধ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। এমনটি হলে দায় সরকার ও সরকারি কোষাগার এড়াতে পারবে না।

তবে ব্যাংক অব ইংল্যান্ডের একজন মুখপাত্র দাবি করেছেন, জনসাধারণ কেন নগদ ব্যাংকনোট কাছে রাখতে চান সেটা নিশ্চয়ই ব্যাংককে ব্যাখ্যা করতে হবে না। এর অর্থ এই নয় যে, নোটগুলো হারিয়ে গেছে। ব্যাংকের দায়িত্ব সরকারের চাহিদা মতো অর্থ সরবরাহ করা। কেন্দ্রীয় ব্যাংক সেই দায়িত্ব পালন করে আসছে এবং করে যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ