বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

ভারতীয় করোনা ভ্যাকসিন নেয়া হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনা আক্রান্ত। সম্প্রতি  তিনি করোনাভাইরাসের টিকার ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তার করোনা রেজাল্ট পজিটিভ আসার খবর তিনি নিজের টুইটারে নিশ্চিত করেছেন। টুইটারে তিনি আরো বলেন, তার সংস্পর্শে আসা ব্যক্তিরা যেন অবিলম্বে করোনা পরীক্ষা করান।

গত ২০শে নভেম্বর করোনাভাইরাসের পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নিয়েছিলেন এই মন্ত্রী।কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আক্রান্ত হয়ে পড়লেন তিনি। যে সিভিল হাসপাতাল থেকে তিনি কোভ্যাক্সিনের ডোজ নিয়েছিলেন সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ভারতীয় এ মন্ত্রীর করোনা আক্রান্তের ফলে ভারতের উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়ে দেখা দিল নতুন আশঙ্কা। এই টিকার কার্যকারিতা নিয়ে দেখা দিল সন্দেহের প্রশ্ন। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) তৈরি করেছে এই কোভ্যাক্সিন। ভারতে বর্তমানে ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ