বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

করোনা ভাইরাসের টিকা নেবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস টিকা নিরাপদ ও কার্যকর কিনা তা নিয়ে জনমনে ভয় কাজ করছে। সেই ভয় কাটাতে এগিয়ে আসছেন বিশ্ব নেতারা। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট মানুষজনকে টিকায় উৎসাহ দিতে স্বেচ্ছাসেবী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

এরদোগান বলেন, কোভিড-১৯ টিকার জন্য তার দেশ চীন ছাড়াও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। এসময় তিনি বলেন, ‍দৃষ্টান্ত স্থাপনে তিনি টিকা নিতেও প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, জাতির সামনে একটি দৃষ্টান্ত স্থাপনে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। প্রশ্ন যখন স্বাস্থ্য, তখন প্রয়োজনীয় সব কিছু করা হবে। আমরা রাশিয়া ও চীনের সঙ্গে কথা বলছি। টিকা নিতে ব্যক্তিগতভাবে আমার কোনও সমস্যা নেই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ