শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়ই শ্রমজীবী মানুষের মুক্তির উপায়: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেছেন, একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়ই শ্রমজীবী মানুষের মুক্তির উপায়। প্রচলিত ব্যবস্থায় ক্ষমতাসীনরা শুধুমাত্র মানুষকে শোষণ করে নিজেদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি করে চলছে। ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করে সামাজিক বৈষম্যকে তীব্রতর করে তোলা হয়েছে।

এ থেকে মুক্তির উপায় হচ্ছে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। শ্রমিক মজলিস উত্তরা জোন আযোজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার ৪ ডিসেম্বর সকালে উত্তরাস্থ একটি মিলনায়তনে ইঞ্জিনিয়ার হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতি উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহ -সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, যুগ্ম -সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ খন্দকার, সহ- সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন আহমেদ খন্দকার, আইন সম্পাদক এডভোকেট শাইখুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ -সভাপতি আমীর আলী হাওলাদার, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ছাত্রনেতা মোহাম্মদ আবু সালেহ। আরো উপস্থিত ছিলেন জনাব এনামুল হক হাসান, মাওলানা কাওসার আহমদ সোহাইল, মাওলানা বুরহান উদ্দীন সিরাজী, রয়েজুল হক মিনা, মুহাম্মাদ সালমান, জিয়া উদ্দিন আকাশ। মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম, জাফর আহমদ, নয়ন মিয়া, সাবের হোসেন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ