শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

থুতনিতে মাস্ক পরে ঘুরলে দ্বিগুণ জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে মাস্ক’র গুরুত্ব অনেক বেশি। তবে অনেকের মধ্যেই মাস্ক ব্যবহারে রয়েছে অনীহা। এ অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে সাধারণ মানুষ মাস্ক ঘরে রেখে বাইরে এসে নানা অজুহাত শোনাচ্ছেন প্রশাসনকে। কিছু মানুষ মাস্ক পরলেও সেটা তারা থুতনিতে রেখে দিচ্ছেন।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, সচেতনভাবে বিষয়টি অবহেলা করার জন্য এই ধরনের মানুষজনের দ্বিগুণ জরিমানা করা হচ্ছে।

আজ বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত র‌্যাব-১০-এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরার জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করেছেন এই আদালত। এ ছাড়া অভিযানে ৬০০-৭০০ মাস্ক পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযান চলাকালীন পলাশ বসু সাংবাদিকদের বলেন, আগের যে কোনও সময়ের চেয়ে মাস্ক ব্যবহার করা বেড়েছে বলা যায়। এখন অনেকেই সচেতন হয়েছেন। আমরা এই সচেতনতা ওপরে আরও জোর দিচ্ছি। তবে একটা পর্যায়ে গিয়ে যদি তাদের সঙ্গে পেরে ওঠা না যায়, সেক্ষেত্রে জরিমানা বাড়িয়ে অভিযান আরও কঠোর করা হবে।

র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নানা অজুহাত দিয়ে কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন। আবার একশ্রেণির মানুষকে পাবেন যারা মাস্ক পরলেও সেটি থুতনিতে ঝুলিয়ে রাখছে। এমনও কিছু মানুষজনের জরিমানা করা হচ্ছে। তবে স্বাভাবিক জরিমানার চেয়ে এদের জরিমানা ডাবল করা হচ্ছে।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, এখানে জরিমানা করাটাই আমাদের মূল উদ্দেশ্য না। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই। যেন তাদের মাধ্যমে অন্য কারও মধ্যে এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে না পড়ে। তারাও যেন নিরাপদ থাকতে পারেন।

এই অভিযানে নানা শ্রেণিপেশার ৩০ জনকে জরিমানা করা হয়েছে। আদালতের মুখোমুখি হয়ে তারা নানা অজুহাত দিচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ