শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আগামীকাল আল-হাইয়াতুল উলিয়ার সাধারণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর সাধারণ সভা হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এ সাধারণ সভার আহ্বান করেছেন। বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আল হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

মাওলানা অসিউর রহমান জানান, গত বৈঠকে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর নিজস্ব সংবিধান তৈরির জন্য গঠন করা হয়েছিল একটি সাব-কমিটি। সে সাব-কমিটির তৈরিকৃত সংবিধান উত্থাপিত করা হবে আগামীকাল। এ উপলক্ষেই আগামীকালের বৈঠক। বৈঠকে সংবিধান উত্থাপনের পর সংযোজন-বিয়োজনমূলক বিশ্লেষণ ও অন্যান্য আলোচনা করা হবে। এছাড়া আরও কিছু নিয়মিত এজেণ্ডা নিয়েও আলোচনা হবে।

আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টায় বসবে এ সাধারণ সভা। সেখানে ৩২ সদস্যের কমিটির সকল সদস্যকে দাওয়াত দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ