শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ভাস্কর্য আর মূর্তি এক নয়, ভাস্কর্য বিরোধিরা না বুঝেই আন্দোলন করছে: নতুন ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্য আর মূর্তি এক নয়, ভাস্কর্য বিরোধিরা না বুঝেই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন নতুন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব জায়গাতেই এটা হয়। আমি মিশরে গিয়েছি সেখানেও ভাস্কর্য দেখেছি। আরব দেশগুলোতেও দেখেছি। বাংলাদেশে যারা সমালোচনা করছে তাদের বুঝতে হবে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। এটা বোঝাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

গত ২৪ নভেম্বর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পাঁচ দিন পর রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফরিদুল।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যখন কোনো সমস্যা হয়, তখন সমাধানের উপায়ও থাকে। ভবিষ্যতে এমন যেন না ঘটে আমরা সচেষ্ট থাকব।’

নতুন দায়িত্ব নিয়েছেন বলে এই ইস্যুতে আর কোনো কথা না বলে সবার সহযোগিতা চাইলেন ফরিদুল হক খান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ