বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

রাজশাহীর শাহ মখদুম মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার জন্য এখন প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা কলেজের হোস্টেলে যাচ্ছিলেন শীতের কাপড় বের করার জন্য। তখন কলেজের কর্মচারীরা তাদের ঢুকতে বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী জানান, কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের ভাই টিটু ও মিঠুসহ অন্যান্য কর্মচারী এবং বহিরাগত ভাড়াটে লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ