বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

অবশেষে হোয়াইট হাউস ছাড়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের বিজয় নিশ্চিত হলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন।

৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান ট্রাম্প। অঙ্গরাজ্যগুলো থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে বাইডেনকে বিজয়ী ঘোষণা করে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা করা হয়নি।

হোয়াইট হাউস ছাড়তে রাজি কী না, সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। এটি আমি করব এবং আপনারা তা জানেন। যদিও তারা তাকে (বাইডেন) নির্বাচিত করে।’

নির্বাচনের দিন থেকে ভোটে কারচুপির অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এখন পর্যন্ত নিজের পরাজয় স্বীকার করেননি তিনি। এদিন আবারও ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এটি (পরাজয়) স্বীকার করা কঠিন হবে। কারণ আমি জানি যে, এখানে ব্যাপক জালিয়াতি হয়েছে।’

যদিও এখন পর্যন্ত তার অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। আদালতের শরণাপন্ন হলেও তা খারিজ হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ