বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

হাজরে আসওয়াদকে মূর্তি সাব্যস্ত করে ওলামায়ে ‘ছু’ জিয়া মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুনিয়াদার মৌলভী জিয়াউল হাসান পবিত্র ক্বাবা শরীফ ও হাজরে আসওয়াদকে মূর্তি সাব্যস্ত করে থেকে খারিজ হয়ে গেছে, তাকে পুনরায় ঈমান আনতে হবে, অন্যথায় সে মুরতাদ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মুফতী বাকিবিল্লাহ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্ঞানপাপি ও মুর্খ জিয়াউল হাসান ইসলামবিরোধী শক্তির ক্রীড়নকে পরিণত হয়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ঈমানহারা করে যাচ্ছে। তার ভুল ফতোয়া দেশের মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে। এই জাহেল মৌলভী জিয়াউল হাসানকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ওলামায়ে কেরামগণ বলেন, যে ব্যক্তি ভাস্কর্য ও মূর্তিকে পার্থক্য করে ভুল ব্যাখ্যা দেয়, সে কী করে আলেম হতে পারে? এধরণের বিপথগামী ওলামায়ে ‘ছু’-এর ফতোয়া মেনে ভাস্কর্য নির্মাণ করলে সরকার ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হবে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে ভন্ড ও জাহেলদের ফতোয়ায় ভাস্কর্য নির্মাণ থেকে বিরত থাকতে এবং আল্লাহর ৯৯নাম খচিত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান ওলামাগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ