বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর কবর জিয়ারাত করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ায় প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ এর কবর জিয়ারাত করেন। এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টার পর তিনি মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন দক্ষ ও বর্ষিয়ান রাজনীতিবীদ। মন্ত্রী হিসেবে অল্প সময়ে তিনি অনেক ভালো কাজ করেছেন এবং অনেক ভালো কাজের সুচনা করেছেন। এ কারণে তিনি অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করব। আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহ যোগিতা চাই। দোয়া মাহফিলে প্রয়াত প্রতি মন্ত্রীর পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক আলেম ওলামা এবং এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ