শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

অবসরের পর অন্য পেশা-বিদেশযাত্রায় সরকারের অনুমতি লাগবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরের পর বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার পর অন্য প্র‌তিষ্ঠা‌নে চাকরি নেওয়া, অন্য পেশা গ্রহণ বা বিদেশযাত্রার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার দরকার নেই।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এই বিধানের কথা মনে করিয়ে দিয়ে বুধবার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চাকরি থেকে অবসর নেওয়া বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর পরও কোন কোন কর্মচারী বৈদেশিক বা বেসরকারি বা প্রকল্পে চাকরি নেওয়া, অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা এবং বিদেশযাত্রার জন্য অনুমতি বা পাসপোর্ট নবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করে থাকেন।

পুনরাবৃত্তি রোধের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫২ ধারার বিধান মতে অবসর নেওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারী সরকার বা কোন নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমুক্ত থাকেন বিধায় এমন আবেদন নিষ্পত্তিতে শ্রম ও সময়ের অপচয় ঘটছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, ‘আইনের ৫২ ধারায় বলা হয়েছে- চাকরি থেকে অবসরে যাওয়ার পর চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত কোনও ব্যক্তির বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোন প্রকল্পে চাকরি নেওয়া, অন্যকোন পেশা, ব্যবসা পরিচালনা এবং বিদেশযাত্রার জন্য সরকার বা কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তবে শর্ত থাকে যে, সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনো বিশেষ ক্ষেত্রে, অনুরূপ ভিন্ন চাকরি বা পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা, বিদেশযাত্রার ক্ষেত্রে অনুমতি নেওয়া বাধ্যবাধকতা আরোপ করতে পারবে। ’

পরিপত্রে আরও বলা হয়, এমতাবস্থায় চাকরি থেকে অবসর নেওয়ার পর অবসরত্তোর ছুটি শুরুর দিন থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী কোনো ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মরত থাকা ছাড়া, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোন প্রকল্পে চাকরি নেওয়া, অন্য কোন পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশযাত্রা বা সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম (যেমন, নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়ন ইত্যাদির) ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না।

বিধান অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/পরিদফতর ও সংস্থাকে পরিপত্র জারি করে অনুরোধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ