শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

তুরস্ক-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেবে না আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক-পাকিস্তানসহ ১২ মুসলিম দেশের নাগরিকদেরকে নতুন করে কোনো ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই ১২টি মুসলিমপ্রধান দেশের পাশাপাশি কেনিয়াকেও এই তালিকায় রেখেছে দেশটি। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেজ পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রয়টার্স ও ইয়েনি শাফাক জানায়, বিজনেস পার্ক পরিচালিত কোম্পানিগুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এই নির্দেশনার একটি প্রতিলিপি যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অভিবাসনসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, চলতি মাসের ১৮ নভেম্বর থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

ভিসা বন্ধের তালিকায় পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে আলজেরিয়া, ইরাক, লেবানন, তিউনিশিয়া, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন ও কেনিয়ার নাগরিকরা। আরব আমিরাত কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্য জানা যায়নি। এর আগে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ১৩টি দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়ার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রয়টার্স আরো জানায়, ১২টি মুসলিম দেশসহ কেনিয়ার নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।

আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এ বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বল্প সময়ের জন্য বলেও জানানো হয়। সূত্র: ইয়েনি শাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ