বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আমেরিকা ফিরে এসেছে, বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত: জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকা ফিরে এসেছে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত। এর থেকে আমেরিকা পিছপা হবে না, বলে মন্তব্য করেছেন জো বাইডেন। মঙ্গলবার ডেলাওয়্যার উইলমিংটনে ছয়টি গুরুত্বপূর্ণ পদে মনোনীত কর্মকর্তাদের নাম ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রথম মহিলা পরিচালক হিসাবে এভ্রিল হেইনস এবং আলেজান্দ্রো মায়োরকাসকে প্রথম লাতিন হিসেবে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি পদে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন।

ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন বাইডেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো থেকে ব্রিফ পাবেন।

আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে ক্ষমতা গ্রহণের আগেই ফেডারেল অর্থ তহবিলের অর্থ ব্যয় করতে পারবেন বাইডেন। অফিস ব্যবহার করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক হুমকি এবং উন্নয়ন সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন।

মঙ্গলবার এনবিসি নিউজকে আন্তর্জাতিক জোটের সঙ্গে সম্পর্ক পুর্নগঠনের পাশাপাশি করোনাভাইরাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রয়োজনীয়তার নিয়েও তার বক্তব্য তুলে ধরেন।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অভ্যন্তরীণ চিত্র পুরো বদলে দিয়েছেন। এটি আমেরিকাকে প্রথম করেছে, তবে একা হয়ে গেছে আমেরিকা। আমরা আমাদের এখন এমন অবস্থানে দেখছি-যেখানে আমাদের জোটগুলো ছড়িয়ে রয়েছে। তাদের এখন ঐক্যবদ্ধ করতে হবে।

বাইডেন সাংবাদিকদের জানান, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অন্যান্য নেতাদের সাথে আইরিশ সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

খুব শিগগিরই করোনার টিকা বিতরণ নিয়ে হোয়াইট হাউসে কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে বাইডেনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ