বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকালে তার স্বাস্থের সর্বশেষ পরীক্ষা নিরিক্ষা করে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়।

এর আগে গত শনিবার ল্যবএইড হাসপাতালে তার হার্টে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু।

রিজভীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ায় পর কিছু দিন পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবে বলেও জানান তিনি।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।

গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই (Myocardial Perfusion Imaging-MPI) টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। তাই শনিবার আবারো তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় তার হার্টে রিং পড়ানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ