সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

রংপুরে ইয়াবাসহ এএসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ পুলিশের ১ এএসআইকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সকালে নগরীর ঠিকাদার পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলায় কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় নগরীর স্টেশন রোডের ঠিকাদারপাড়ায় এক বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৬তলা ভবনের ৪র্থ তলা থেকে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, ১ বোতল ফেনসিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহ কুড়িগ্রামে কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়।

পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

এর আগে মাদক সেবন ও কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়ে এএসআই মনিরুজ্জামানকে। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন মনিরুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ