শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার ‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী দিল্লির ১৫০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা শাপলার গণহত্যা থেকেই জুলাইয়ের ভিত্তি রচিত: আমিরে মজলিস এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ভরিতে সোনার দাম কমলো ৫ হাজার ৪৮২ টাকা ফিলিপাইনে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে সরকার। প্রয়োজন হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে আরও বেশি সংখ্যায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরও বেশি বেশি করে প্রচার করার জন্য, যাতে মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ভ্যাকসিন বলেন, আর ওষুধ বলেন প্রোটেকশন কোনও কাজে আসবে না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেহেতু রাজধানীর হাসপাতালে রোগী বেড়ে গেছে, সেটা থেকে মনে হচ্ছে যে, করোনা কিছুটা বেড়েছে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারির মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে, শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বলেছি, আরও এক সপ্তাহ দেখতে। জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আরেকটু কঠোর শাস্তির দিকে যেতে হবে।’

তিনি জানান, ঢাকায় রোববার (২২ নভেম্বর) ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

-এএ