মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদক নয়! চাই শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব।।

সকালের আলোটাও বেশ নরম। কিছুটা রোদেলা। জানালার ওপাশে একটুকরা বারান্দা। নিচে সবুজ ঘাস। দুটি ফুলের আড়াআড়ি বসে থাকা। কোলাহল ভেঙ্গে পাখিদের কিচিরমিচির আমাকে মুগ্ধ করেছে।

দীর্ঘ বিরতি; মায়ের কাছে যাওয়া হয় না! গ্রামের আলো-বাতাস শরীরে মাখি না! আপন মানুষ গুলোর আদরের ডাক শুনি না!

আজ যাবো। মায়ের কাছে। নানুর কাছে। নদীর কাছে। ফুলে ভরা গাছের কাছে । মাটির কাছে। যে মাটিতে আমি জন্মসূত্রের গন্ধ পাই। কিশোরগঞ্জের বাজিতপুরে আমার পৈতৃক বাস। গ্রামের নাম হিলচিয়া। ঘোড়াওদ্রা নদীর পাশে আমার গ্রাম।

নাম হিলচিয়া হলেও; গুরুই দৌলতপুরসহ আশপাশের অর্ধশত গ্রামের মোহনা হিলচিয়া বাজার। প্রাচীন এই বাজার ঘিরেই গড়ে উঠেছে আমাদের একটি শিক্ষা কার্যক্রম। শিশুদের মাদ্রাসা-হিলোচিয়া বাজার ইসলামিয়া মাদ্রাসা। এছাড়াও স্কুল-কলেজ-মাদ্রাসা কিন্টারগার্ডেন গড়ে উঠেছে।

তবে শিক্ষা-সংস্কৃতিতে দৃশ্যমান অগ্রগতি নেই। এখনো শিল্প সাহিত্য সংস্কৃতির ছোঁয়া তেমন লাগেনি। এলাকার শিশু-কিশোরদের বসবাস উপযোগী পরিবেশ তৈরি সময়ের দাবি। হিলচিয়া ও তার আশপাশে শিক্ষা বান্ধব পরিবেশ চাই। চাই সংস্কৃতি চর্চার উপায়-উপকরণ, খেলাধুলার মাঠ। শিল্প বান্ধব মানুষগুলো এগিয়ে এলে হিলচিয়া হবে শিক্ষা-সংস্কৃতি ও শিল্প-সাহিত্যের নগরী। শিক্ষার আলো, সংস্কৃতির চর্চা, প্রতিভা বিকাশের ব্যবস্থাপনা থাকলে শিশু-কিশোররা মাদকে জড়াবে না।

মদ- মাদকতা, শিশু-কিশোরদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয় এমন কিছু থেকে সতর্ক থাকতে হবে! সতর্ক অবস্থান নেবেন সমাজের দায়িত্বশীলরা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অভিভাবক, স্কুল কলেজ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। হিলচিয়ায় মাদক নয়। সুস্থ ধারার সংস্কৃতিক নগরী গড়ে উঠুক।

লেখক : সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ